১০ মাসে ৩ দল বদল করে এখন এনসিপির নেতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম মিন্টুকে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।..
Partilhar no Eidok
১০ মাসে ৩ দল বদল করে এখন এনসিপির নেতা
Foto: arquivo

শনিবার (১৪ জুন) দুপুরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম সাক্ষরিত মাদারগঞ্জ উপজেলা শাখার সমন্বয় কমিটি এনসিপির কেন্দ্রীয় ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়। সেখানেই এনসিপির পদে মাজহারুলের নাম রয়েছে। 


জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবলীগের নেতা মাজহারুল ইসলাম মিন্টু ২০২৪ সালের ২২ নভেম্বর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য হন। এর প্রায় তিনমাস পর গত ১৮ ফেব্রুয়ারি জামালপুর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) যুগ্ম আহ্বায়ক বনে যান। এর প্রায় চার মাস পর শনিবার উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী হন।

চরপাকেরদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাফিজুর রহমান মুঠোফোনে জানান, মাজহারুল ইসলাম মিন্টু তার কমিটির সহসভাপতি। তিনি পদত্যাগ করেননি।


উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান বলেন, মাজহারুল ইসলাম মিন্টু উপজেলা গণঅধিকার পরিষদের এক নাম্বার কার্যনির্বাহী সদস্য ছিলেন। তবে তার পছন্দমত পদ না পাওয়ায় মৌখিকভাবে পদত্যাগ করেছেন। 

জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক রুবেল আহমেদ বলেন, এনসিপির কমিটিতে মাজহারুল ইসলাম মিন্টুর নাম তিনি ফেসবুকে দেখেছেন। মিন্টু জিসাস থেকে পদত্যাগ করেননি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম-আহ্বায়ক হিফজুর রহমান বকুল বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে রাজনীতি করার অধিকার সবারই আছে। তিনি যেহেতু বিএনপির সংগঠনে ছিলেন, এখন তার মনে হয়েছে এনসিপির সঙ্গে গণঅভ্যুত্থনারে স্পিরিটের কাজ করা উচিত। ওই প্রেক্ষাপটেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। 

যুবলীগের কমিটিতে ছিলেন না দাবি করে মাজহারুল ইসলাম মিন্টু ইত্তেফাককে বলেন, গণঅধিকার পরিষদ ও এনসিপিতে কে বা কারা তার নাম দিয়েছে তা জানেন না। তবে বর্তমানে তিনি জিসাসের সঙ্গে যুক্ত আছেন বলে স্বীকার করেছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: Política আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: 67 Views ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ Política ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ 17 Views সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির Política সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির 50 Views শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন Política শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন 55 Views পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা Política পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা 37 Views পূবাইলে মিঠু সরকারের গোপন অপতৎপরতা ডিসেম্বর ঘিরে,এলাকায় ঘটাতে পারে নাশকতা: জননিরাপত্তা নিয়ে শঙ্কা Política পূবাইলে মিঠু সরকারের গোপন অপতৎপরতা ডিসেম্বর ঘিরে,এলাকায় ঘটাতে পারে নাশকতা: জননিরাপত্তা নিয়ে শঙ্কা 5 Views প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন Política প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন 44 Views