বাগেরহাট আওয়ামী লীগ নেতাকে গণধোলাই,'আমার বুড়ো বাপকেও তুই ছাড়িসনি’… | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাট আওয়ামী লীগ নেতাকে গণধোলাই,'আমার বুড়ো বাপকেও তুই ছাড়িসনি’ বলে অভিযোগকারী

খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীকে (৭০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে মহানগরীর ফুলবাড়ী গেট বাজারে সাধারণ জনতা গণধোলাই দিয়ে তাকে খানজাহান আলী থানায় ..
分享到 Eidok
বাগেরহাট আওয়ামী লীগ নেতাকে গণধোলাই,'আমার বুড়ো বাপকেও তুই ছাড়িসনি’ বলে অভিযোগকারী
图片:来源收集

পুলিশ ও স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর বেগ লিয়াকত আলী গা-ঢাকা দেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। যার মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন। সম্প্রতি একটি মামলায় তিনি জেল খেটে জামিনে বের হয়েছেন। ফুলবাড়ী গেট বাজারে এলে লোকজন তাকে ঘিরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাটিতে বসা বেগ লিয়াকত আলীর জামার কলার ধরে আছেন এক ব্যক্তি। অন্যরা তাকে ঘিরে ধরে বিভিন্ন সময় স্থানীয়দের ওপর বেগ লিয়াকতের চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে গালাগাল করছেন। কয়েকজন তাকে শারীরিকভাবে আঘাত করেন। এ সময় মধ্য বয়স্ক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমার বুড়ো বাপকেও তুই ছাড়িসনি। ‌তাকেও মারতে গেছিস।’

khulnaবেগ লিয়াকত আলী

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বেগ লিয়াকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শনিবার ১টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

注释 0

没有找到评论

相关文章

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 政治 নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 67 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 政治 গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 58 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 政治 আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 45 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 政治 পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 51 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 政治 নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 63 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 政治 নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 85 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 政治 পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 64 Views