বাগেরহাটের ইউপি চেয়ারম্যান অপহরণের পর উদ্ধার, হাসপাতালে ভর্তি | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটের ইউপি চেয়ারম্যান অপহরণের পর উদ্ধার, হাসপাতালে ভর্তি

চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিককে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে।..
Condividi su Eidok
বাগেরহাটের ইউপি চেয়ারম্যান অপহরণের পর উদ্ধার, হাসপাতালে ভর্তি
Foto: archivio

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিককে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ জুন) রাতে খুলনার টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ জুন) সকালে তাকে পুলিশের তত্ত্বাবধানে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ জানায়, দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। তবে মনি মল্লিকের দাবি, এটি শুধুমাত্র অপহরণ নয়—তাকে হত্যার উদ্দেশ্যেই তুলে নেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তিনি বলেন, “চারজন ব্যক্তি আমাকে মোটরসাইকেলে তুলে নেয়, তারা কিল-ঘুষি ও লাথি মারে। আমি পা পিছলে পড়ে যাই, এতে মারাত্মক আঘাত পাই। এটা অপহরণ নয়, হত্যার উদ্দেশ্যে তুলে নেওয়া হয়েছিল।”

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে খোঁজখুঁজির পর তাকে খুলনার টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি জানান, মনি মল্লিকের নামে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান তিনি।


উল্লেখ্য, মো. মনি মল্লিক বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকার বাসিন্দা এবং তিনি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Altro কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 186 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Altro নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 13 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Altro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Altro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Altro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Altro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Altro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views