ফেসবুকে ভুয়া পরিচয়ে প্রেমের ফাঁদ: কোম্পানীগঞ্জে এক যুবকের বিরুদ্ধে… | আই নিউজ বিডি

ফেসবুকে ভুয়া পরিচয়ে প্রেমের ফাঁদ: কোম্পানীগঞ্জে এক যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রতিবেদক আবদুল্লাহ আল মামুন : নোয়াখালী
Podijeli na Eidoku
ফেসবুকে ভুয়া পরিচয়ে প্রেমের ফাঁদ: কোম্পানীগঞ্জে এক যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
Foto: arhiva

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন ফয়সালের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবকে ভুয়া পরিচয় ব্যবহার করে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি ফেসবুকে ‘আরিয়ান চৌধুরী’ নামে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফয়সাল একাধিক ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে নিজেকে বিত্তশালী পরিবারের সদস্য হিসেবে উপস্থাপন করে আসছেন। কখনও দাবি করেন, তাঁর বাবা আমেরিকায় বসবাস করেন; আবার কখনও নিজের ছবি ও পোস্টে বিলাসবহুল জীবনযাত্রার ছাপ রেখে নারীদের আকৃষ্ট করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, এসব প্রতারণার ফাঁদে পড়ে অনেক নারী আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনই একজন ভুক্তভোগী খুলনা থেকে কোম্পানীগঞ্জে এসে ফয়সালের সঙ্গে দেখা করলে প্রতারণার শিকার হন। ওই নারীকে চরফকিরা গুচ্ছগ্রাম ঘাট এলাকায় (মুছাপুর ক্লোজারের পশ্চিম পাশে) ঘুরতে নিয়ে গিয়ে তাঁর কানের দুল, মোবাইল ফোন ও নগদ অর্থ হাতিয়ে নেন ফয়সাল।

পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে ফয়সালকে আটক করেন। তখন তিনি নিজের প্রতারণার বিষয়টি স্বীকার করেন বলেও জানা যায়।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, এমন প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

Komentari 0

Nema komentara

povezani članci

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Zločin ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Zločin ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Zločin চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 31 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Zločin মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Zločin কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Zločin শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Zločin মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views