শেরপুর

শেরপুরে বিএনপি'র আনন্দ শোভাযাত্রায় উপদেষ্টার অনুষ্ঠানের সাংবাদিকর উপর হামলা মামলার আসামি

আনন্দ শোভাযাত্রায় সাংবাদিক হামলা মামলার প্রধান আসামি মিজান চেয়ারম্যান জেলার বিএনপি নেতাদের কাছে বাহবা পেতে তার এলাকা নালিতাবাড়ী উপজেলা থেকে অন্তত দশ ট্রাক মানুষ ভাড়া করে আনেন। শোভাযাত্রা শেষে শহরে..
Eidok-এ শেয়ার
শেরপুরে বিএনপি'র আনন্দ শোভাযাত্রায় উপদেষ্টার অনুষ্ঠানের সাংবাদিকর উপর হামলা মামলার আসামি
ছবি: সংগৃহীত

শেরপুরে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ শোভাযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে গত ২৬ মে পরিবেশ উপদেষ্টার শেরপুর গারো পাহাড় এলাকায় আগমন উপলক্ষে এক অনুষ্ঠান শেষ সাংবাদিকদের উপর হামলা মামলার প্রধান আসামি ফ্যাসিস্ট দোসর স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এর সরব উপস্থিতিতে ক্ষুব্ধ হয়েছেন সাংবাদিক সমাজ। 

১১ জুন বুধবার বিকেলে শেরপুর জেলা শহরের থানা মোড় এলাকায় জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির আনন্দ শোভাযাত্রা শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই আনন্দ শোভাযাত্রায় সাংবাদিক হামলা মামলার প্রধান আসামি মিজান চেয়ারম্যান জেলার বিএনপি নেতাদের কাছে বাহবা পেতে তার এলাকা নালিতাবাড়ী উপজেলা থেকে অন্তত দশ ট্রাক মানুষ ভাড়া করে আনেন। শোভাযাত্রা শেষে শহরের থানা মোড় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ওই মিজান চেয়ারম্যানের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় তার সাথে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীদের দেখা যায়। 

উল্লেখ্য, গত ২৬ মে জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকার প্রস্তাবিত দাউধারা কাঁটাবন পর্যটন কেন্দ্র এবং হাতির সম্ভাব্য অভয়াশ্রম পরিদর্শনে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিদর্শন শেষে উপদেষ্টা চলে যাওয়ার পর পরিবেশ নিয়ে সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করার প্রতিবাদে স্থানীয় কুখ্যাত ফ্যাসিস্ট দোসর নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান এর নির্দেশে স্থানীয় অবৈধ বালু উত্তোলনকারী ও বন ধ্বংসকারীরা ৫ জন সাংবাদিকের উপর হামলা চালায়। এ সময় তারা গুরুতর আহত হয়। এরপর ২৭ জুন এ ঘটনায় নালিতাবাড়ী থানায় ১৪ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সর্বশেষ ৩জন গ্রেপ্তার হলেও মূল আসামি মিজাম চেয়ারম্যান হাইকোর্ট থেকে জামিন এনে বহাল তবিয়তে এবং এলাকায় ব্যাপক শোডাউন করে ঘুরে বেড়াচ্ছেন।

বিএনপি'র এই আনন্দ শোভাযাত্রায় কুখ্যাত ফ্যাসিস্ট সহযোগী মিজাম চেয়ারম্যান কিভাবে এলেন এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিএনপির আহবায়,  যুগ্ম আহ্ববায়ক সহ ৪১ সদস্যের কমিটি ও শেরপুরের সকল ইউনিট এই আনন্দ মিছিলে আমন্ত্রিত, ওই চেয়ারম্যান আমন্ত্রিত কেউ না। অতি উৎসাহী হয়ে কেউ আসলে আমাদের কিছু করার নেই।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান জেলার খবর চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান 8 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা 42 ভিউ শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো জেলার খবর শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 47 ভিউ সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ জেলার খবর সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 56 ভিউ ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জেলার খবর ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 86 ভিউ ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন জেলার খবর ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 74 ভিউ শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা জেলার খবর শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা 49 ভিউ