একরাতে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

এক রাতেই সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি এলাকা দিয়ে ৭০ জন পুশইনের ঘটনা ঘটলো। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।..
Eidok-এ শেয়ার
একরাতে ৭০ জনকে  ঠেলে পাঠিয়েছে বিএসএফ
ছবি: সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জের চার সীমান্ত এলাকা দিয়ে একরাতে আরো ৭০ জন বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত্ররক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (১১ জুন) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সিলেটের জাফলং ও কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জের ছাতক সীমান্ত এলাকা দিয়ে তাদের এপারে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।

আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী ও ৩০ জন শিশু।

বিজিবি জানায়, রাতে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি।

একইভাবে, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে রাতে আরো ১৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার পর বিজিবি তাদের আটক করে।

এছাড়া একই রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরো ১৭ জন পুশইন হয়েছে। তাদেরও আটক করা হয়েছে।

বিজিবি জানায়, আটককরা সবাই লালমনিরহাটের ও কুড়িগ্রামের বাসিন্দা বলে জানান।

৪৮ বিজিবি’র সিইও লে. কর্নেল নাজমুল হাসান জানান, সব মিলিয়ে এক রাতেই সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি এলাকা দিয়ে ৭০ জন পুশইনের ঘটনা ঘটলো। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান জেলার খবর চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান 8 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা 42 ভিউ শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো জেলার খবর শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 47 ভিউ সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ জেলার খবর সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 56 ভিউ ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জেলার খবর ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 86 ভিউ ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন জেলার খবর ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 74 ভিউ শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা জেলার খবর শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা 49 ভিউ