যশোর শার্শায় ককটেল বিস্ফোরণ, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক | আই নিউজ বিডি

যশোর

যশোর শার্শায় ককটেল বিস্ফোরণ, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

যশোরের শার্শা উপজেলার নিজামপুর বাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানের সিঁড়িঘরে রাখা ককটেল বিস্ফোরিত হয়েছে।..
Auf Eidok teilen
যশোর শার্শায় ককটেল বিস্ফোরণ, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক
Foto: Archiv

যশোরের শার্শা উপজেলার নিজামপুর বাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানের সিঁড়িঘরে রাখা ককটেল বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকাল আনুমানিক সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে। এতে বাজারজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার এলাকার ব্যবসায়ী ইদ্রিস সরকারের (৬৫) দোকানের সিঁড়িঘরে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে দোকানের সাটার, ছাউনি এবং দেয়ালের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দোকানটি বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, এটি পরিকল্পিত বিস্ফোরণ হতে পারে। এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই বিস্ফোরক দ্রব্য রাখা হয়েছিল। ওই এলাকার বাসিন্দাদের অনেকের দাবি, শার্শা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম তরফদারের ছেলে যুবদল কর্মী মুক্ত হোসেনের অনুসারী কয়েকজন যুবক—ফারুক (২৬), মারুফ (২৪), সেলিম (২৫) ও সজিব (২২)—এ ঘটনায় জড়িত থাকতে পারে। শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, বিস্ফোরণের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা সনাক্ত করা যায়নি।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Bezirksnachrichten দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Bezirksnachrichten চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Bezirksnachrichten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Bezirksnachrichten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Bezirksnachrichten লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Bezirksnachrichten  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views