বলিউড সুপারস্টার সালমান খানের জীবনের বিতর্কিত অধ্যায় 'কৃষ্ণসার হরিণ শিকার' মামলা নিয়ে নির্মিত 'কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি' সিনেমাকে ঘিরে আইনি লড়াই গড়িয়েছে এবার সর্বোচ্চ আদালতে এর আগে দিল্লি হাইকোর্টে সালমান খান আইনি সুরক্ষা ও স্বস্তি পেলেও সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ছবিটির পরিচালক ভরত শ্রীনাথ এবং প্রযোজক অমিত জানি
ঘটনার সূত্রপাত ঘটে 'কালা হিরণ' সিনেমার প্রচারঝলক প্রকাশ পাওয়ার পর সালমান খানের আইনি দলের পক্ষ থেকে নির্মাতাদের নোটিশ পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সমাজ মাধ্যম থেকে সমস্ত প্রচারমূলক বিষয়বস্তু সরিয়ে নেওয়া ও ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয় নির্মাতারা সেটিতে গুরুত্ব না দেওয়ায় সালমান খান দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হন পরবর্তীতে শুনানিতে উচ্চ আদালত সালমান খানের পক্ষে রায় দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সব প্ল্যাটফর্ম থেকে সিনেমাটির টিজার ও প্রচারঝলক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়
দিল্লি হাইকোর্টে শুনানিকালে বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখে পড়েন ছবির প্রযোজক অমিত জানি শুনানিতে বিচারপতি জ্যোতি সিং পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, বিচারাধীন একটি বিষয় নিয়ে ছবি বানিয়ে একজন ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করা আদালতের অবমাননার শামিল বহু কষ্টে তৈরি হওয়া সুনাম একবার নষ্ট হলে তা অপূরণীয় ক্ষতি ডেকে আনে তবে দিল্লি হাইকোর্টের এই নির্দেশ ও পর্যবেক্ষণ মেনে নিতে না পেরে এবার সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছেন ছবির নির্মাতারা
উল্লেখ্য, দুই দশক আগে রাজস্থানের কোঙ্কানি গ্রামে 'হাম সাথ সাথ হ্যায়' চলচ্চিত্রের শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে ২০১৮ সালে সংশ্লিষ্ট মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়ে দু'দিন জেলেও ছিলেন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান ওই ঘটনার পর থেকেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন এই সুপারস্টার আজও অমীমাংসিত থাকা সেই ঘটনা নিয়ে তৈরি সিনেমার প্রচার বন্ধে হাইকোর্টের রায়ের পর এবার সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত দেয়, সেদিকেই নজর বিনোদন জগতের