শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ এক দিন পেছাল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ এক দিন পেছাল
শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ এক দিন পেছাল
ছবি: সংগৃহীত

****

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি)-এ গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষী অসুস্থ থাকায় শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১২ আগস্ট সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সাক্ষী অসুস্থ থাকায় সময় চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

এ মামলায় ১৩ আসামির মধ্যে বর্তমানে তিনজন গ্রেপ্তার রয়েছেন। বাকি ১০ আসামি পলাতক বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

এর আগে ষষ্ঠ সাক্ষী তাজুল ইসলাম সুমনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন কারাগারে থাকার পাশাপাশি কথিত গুম ও নির্যাতনের বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন। 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator