রাজনগরে 'ব্লাড লাইফ ডোনার সোসাইটি'র মহৎ উদ্যোগ: বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও বৃক্ষরোপণ..

সঞ্জয় মালাকার avatar   
সঞ্জয় মালাকার
রাজনগরে 'ব্লাড লাইফ ডোনার সোসাইটি'র মহৎ উদ্যোগ: বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও বৃক্ষরোপণ..
রাজনগরে 'ব্লাড লাইফ ডোনার সোসাইটি'র মহৎ উদ্যোগ: বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও বৃক্ষরোপণ..
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মানবকল্যাণ ও পরিবেশ সুরক্ষার ব্রত নিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্লাড লাইফ ডোনার সোসাইটি বাংলা..

 

শনিবার (৮ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দাসপাড়া (দত্তগ্রাম) কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে এই মহৎ কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী চলা এই কর্মসূচিতে স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সংগঠনের নেতৃবৃন্দ অত্র ওয়ার্ডের শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করেন। এছাড়াও, তরুণ প্রজন্মের মধ্যে রক্তদানে উৎসাহ প্রদানের লক্ষ্যে নতুন করে আরো ৪০ জন তরুণ ডোনারকে সংগঠনের সাথে যুক্ত করা হয়েছে।

রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপস্থিত অতিথিবৃন্দ এবং সংগঠনের দায়িত্বশীল সদস্যদের নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল হক চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাড লাইফ ডোনার সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোঃ আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক জে আর জাহিদ আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সাদিয়া চৌধুরী, আইন বিষয়ক সম্পাদিকা হুমায়রা সুলতানা, রক্ত বিষয়ক সম্পাদিকা শুভা আক্তার, দপ্তর সম্পাদক হাঃ দেলোয়ার হোসেন এবং টেকনেশিয়ান সোহাগ ও মাহিম।

ব্লাড লাইফ ডোনার সোসাইটি বাংলাদেশ, কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি আরিয়ান আহমেদ সাহেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি জনাব এনামুল হক চৌধুরী ব্লাড লাইফ ডোনার সোসাইটির জনস্বার্থে এমন গঠনমূলক ও মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি সংগঠনের এই সেবামূলক কাজে সর্বদা নিজের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিশেষে প্রধান অতিথি এবং দায়িত্বশীল কর্মীদের মধ্যে শুভেচ্ছা স্মারক অর্পন করা হয়। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে উপস্থিত সকলকে বিস্তারিত ধারণা দিয়ে এবং ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ব্লাড লাইফ ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক।

সংগঠনটির এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

No comments found


News Card Generator