মুকসুদপুরে আওয়ামী লীগের দুই সহসভাপতির পদত্যাগের ঘোষণা
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগের দুই সহসভাপতি দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (৫ আগস্ট) পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্য পাঠ করে তারা এ ঘোষণা দেন। পদত্যাগকারী দুই নেতা হলেন— গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নিনা খান এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাসার।
লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে এলেও বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তারা স্বেচ্ছায় দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আরও উল্লেখ করেন, ৫ আগস্ট ২০২৬ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের আর কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না। এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং শারীরিক অসুস্থতার কারণেই নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তারা।
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি
No comments found