ঝালকাঠির কাঁঠালিয়ায় ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন ও আলোচনা সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন ও আলোচনা সভা..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠির কাঁঠালিয়ায় ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন ও আলোচনা সভা..
ঝালকাঠির কাঁঠালিয়ায় ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন ও আলোচনা সভা..
ছবি: সংগৃহীত

কাঁঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা, দোয়া..

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা, দোয়া মোনাজাত ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে উপজেলার সেন্টারেরহাট বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক আলম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা হেলাল কিরণ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। 

স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।

কেক কাটা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ শহীদুল ইসলাম শহিদ।

এ সময় শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা হেলাল কিরণ তার বক্তব্যে বলেন, দেশে শক্তিশালী বিরোধী দল না থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানান।

এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ইউসুব মাঝি এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ খালেদ মুন্সি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ আব্দুস ছোমেদ খান, যিনি ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্যের উদ্দেশে বলেন, "বিএনপিকে একটু আশ্রয় দিন।"

স্থানীয় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator