ঠাকুরগাঁওয়ে পেট্রোল না পেয়ে ক্ষুব্ধ জনতা, হানিফ পেট্রোল পাম্পে ভাঙচুর..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ে পেট্রোল না পেয়ে ক্ষুব্ধ জনতা, হানিফ পেট্রোল পাম্পে ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলায় পেট্রোল না পাওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা একটি পেট্রোল পাম্পের অফিস কক্ষ..

 

ঠাকুরগাঁও সদর উপজেলায় পেট্রোল না পাওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা একটি পেট্রোল পাম্পের অফিস কক্ষে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হানিফ পেট্রোল পাম্পে পেট্রোল নিতে আসা মোটরসাইকেল চালকসহ অনেক সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করছিলেন। কিন্তু পর্যাপ্ত পেট্রোল না থাকায় অনেকেই তেল নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।

 

একপর্যায়ে উত্তেজিত জনতা পাম্পের ম্যানেজারের অফিস কক্ষ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে অফিস কক্ষের জানালা ও ভেতরের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

 

ঘটনার সময় পাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

没有找到评论


News Card Generator