ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

হাসিনুজ্জামান মিন্টু avatar   
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত
ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত
ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে নাসিমা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাক..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে নাসিমা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

রবিবার সকালে উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্বপাশে গড় ভবানীপুর এলাকার একটি স্থানে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

নিহত নাসিমা হোসেনগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুল মেম্বারের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহের পেছনের অংশে পোড়ার চিহ্ন রয়েছে।

 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রবিবার দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন নাসিমা। তিনি কবিরাজের বাড়িতে যাওয়ার কথা বলে সন্তানদের পরে বাড়িতে পাঠিয়ে দেন। তবে এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

 

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator