তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন: নতুন নেতৃত্বের অভিষেক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন: নতুন নেতৃত্বের অভিষেক..
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন: নতুন নেতৃত্বের অভিষেক..
সাতক্ষীরার তেঁতুলিয়া ইউনিয়নে বিএনপির সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন সোমবার (২৫ আগস্ট '২৫) নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার আবুল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি তার বক্তব্যে বলেন, “ধানের শিষ হলো এদেশের গণমানুষের প্রতীক। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তার এই বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ একমত পোষণ করেন এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের আহ্বান জানান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন রহমতুল্লাহ পলাশের সহধর্মিণী শেতারা পারভীন নিশি, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়াজান মোড়ল ও জালালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু এবং মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনি। 

অনুষ্ঠানের শেষে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন সরদার আবুল হোসেন, সাধারণ সম্পাদক হন ময়েজউদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল হালিমের নাম ঘোষণা করা হয়। 

সম্মেলনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এই সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃবৃন্দের কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হয়েছে। তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির এই নতুন নেতৃত্ব স্থানীয় রাজনীতিতে কী ভূমিকা রাখবে তা এখন দেখার বিষয়।

Nema komentara


News Card Generator