মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
এস এম তারেকুর রহমান
বান্দরবান সদর।
টানা ভারী বৃষ্টিতে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত, চরম দুর্ভোগে বাসিন্দারা
টানা ভারী বৃষ্টিতে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত, চরম দুর্ভোগে বাসিন্দারা
টানা ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবান শহরের বিভিন্ন আবাসিক এলাকায় পানি ঢুকে পড়েছে। বিশেষ করে আর্মিপাড়া, ইসলামপুর, শেরে বাংলা এলাকাসহ আশপাশের নিম্নাঞ্চলে বাড়িঘর ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।
বৃষ্টির পানি জমে যাওয়ায় অনেক এলাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি থাকায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক পরিবার ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় দ্রুত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হলে নিম্নাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়তে পারে।
প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।