সুন্দরবনের অভয়ারাণ্যা এলাকায় মাছ ধরার অভিযোগে জেলে আটক

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

সুন্দরবনের অভয়ারাণ্যা এলাকায় মাছ ধরার অভিযোগে জেলে আটক

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরারেঞ্জের আওতায় পুষ্পকাটি অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে এক নৌকা সহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগ সদস্যবৃন্দ।মঙ্গলবার রাতে সুন্দরবনের অভয়ারাণ্য এলাকা পুষ্পকাটি মাইটের চর এলাকা থেকে তাদেরকে বনবিভাগ সদস্যবৃন্দ আটক করেন।

আটককৃত জেলেরা হলেন খুলনার কয়রা উপজেলার আসাদুল সানা ও মিকানুর গাইন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাসিরুল গাজী।

সাতক্ষীরারেঞ্জের ফরেষ্টার ফজলুল হক বলেন সুন্দরবনের সংরক্ষিত ও  অভয়ারাণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আটকজেলেদের বিরুদ্ধে বনআইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ছবি- বনবিভাগের অভিযানে আটককৃত জেলেরা।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator