সুন্দরবনের কোস্টগার্ডের হাতে হরিণের মাংস ও ফাঁদসহ শিকারি আটক..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
সুন্দরবনের কোস্টগার্ডের হাতে হরিণের মাংস ও ফাঁদসহ শিকারি আটক..
সুন্দরবনের কোস্টগার্ডের হাতে হরিণের মাংস ও ফাঁদসহ শিকারি আটক..
মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের নলিয়ান থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ একজন হরিণ শিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ..

শনিবার (২৫ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর শনিবার ভোর ৪টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ থানাধীন নলিয়ান এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১০৬ কেজি হরিণের মাংস ও ২০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করা হয়।”

তিনি আরও বলেন, “জব্দকৃত হরিণের মাংস, ফাঁদ ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

 

No se encontraron comentarios


News Card Generator