স্ত্রীর ক্যান্সার চিকিৎসার দুশ্চিন্তায় স্বামী স্ট্রোক করে পঙ্গু : মানবিক সাহায্যের নিবেদন ..

Asadullah Ghalib avatar   
Asadullah Ghalib
****

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর ওসমান আলী মাস্টার বাড়ির সেকান্দরের স্ত্রী মারজাহান বেগম (৪৭) মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। দরিদ্র স্বামী সেকান্দর সংসার চালাতেই হিমশিম খাচ্ছে। তারউপর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। এযেন মরার উপর খাঁড়ার ঘা! দুশ্চিন্তায় সেকান্দর স্ট্রোক করে চিকিৎসার অভাবে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে স্বামী- স্ত্রী একদিকে চিকিৎসার অভাব অপরদিকে অনাহারে মানবেতর জীবনযাপন করছে। স্বামী-স্ত্রীর পাশে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন অসহায় পঙ্গু সেকান্দর আলী। 

স্থানীয় সূত্রে জানা যায়, রিকশা চালক সেকান্দর দিন আনে দিন খায়। কোনোমতে সংসার চললেও ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা চালাতে পারছেন না। স্ত্রীর শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে দেখে ছোট বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার ভেবে চিন্তার সাগরে পড়ে যায় সেকান্দর। দুশ্চিন্তার একপর্যায়ে সেকান্দর স্ট্রোক করেন। চিকিৎসার অভাবে তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করেন। বর্তমানে অচল অবস্থায় বিছানায় পড়ে আছে স্বামী-স্ত্রী দুজনই। সেকান্দর আলী জানান, তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য এই মহূর্তে ২ লাখ টাকার প্রয়োজন। তিনি কাজ করতে অক্ষম বিধায় তিনি বিত্তবানদের কাছে মানবিক সাহায্যের নিবেদন করছেন। মানবিক সাহায্যের জন্য যোগাযোগ 01821417630 (সেকান্দরের ছেলের নাম্বার)। 

Nema komentara


News Card Generator