সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত মাহবুব হাসান বাবর
গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. কবির উদ্দিন আহমেদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আরিফুল ইসলাম রাজু, ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ইনামুল হক এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ফিরোজ মাহমুদ।
সভায় সর্বসম্মতিক্রমে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাহবুব হাসান মিয়া (বাবর) শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া গণিত বিভাগের প্রভাষক সুশান্ত কুমার মন্ডলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং অর্থনীতি বিভাগের প্রভাষক কুতুব উদ্দিন খানকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়।
মাহবুব হাসান বাবর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। এছাড়াও মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত মাহবুব হাসান বাবর..
Комментариев нет



















