সরকারি গাছ কেটে নিলেন ইউপি চেয়ারম্যানের ভাই

Abdul Kadir  avatar   
Abdul Kadir
কেটে নিয়েগেছে আমি তাদের শাস্তির দাবি করি। সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, গাছগুলো আমার কাছের লোকগুলোই কেটেছে,বিল্লাল হোসেন আমার ভাই।..

 

 

 

সরকারি গাছ কেটে নিলেন ইউপি চেয়ারম্যানের ভাই

 

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

 

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন এর ভাই বিল্লার হোসেন'র বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। 

উপজেলা নির্বাহী অফিসসূত্রে জানা যায়,১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ২টি রেন্ট্রিগাছ কাটার অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিনার স্ব জমিন দেখে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা বনবিভাগ ও স্থানীয় সরকার ও প্রকৌশল অফিসে প্রেরন করে।  স্থানীয় ও প্রকৌশল অফিস গাছ ২টি কাটার কোন যৌক্তিক কারন দেখাতে পারেননি।অপরদিকে বনবিভাগ থেকে গাছ ২টি কর্তনে সরকারি স্বার্থজনীত ও রাজস্ব আদায় করার পাশাপাশি    সরকারি সম্পত্তির উপর গাছ থাকায় ভূমি অফিসের অনুমতির প্রয়োজন আছে বলে মন্তব্য করে।

 গাছ খেকোরা কোনভাবে গাছ কাটতে নাপেরে ১লা মার্চ রবিবার দলীয়  ও স্থানীয়  ইউনিয়ন চেয়ারম্যানের প্রভাবে গাছ ২টি কেটে নিয়ে যায়। 

নাম প্রকাশ নাকরার শর্তে স্থানীয় একাধিক ব্যাক্তিরা জানান, গাছ ২টির বাজার মূল্য ৩০ হাজারের কম হবেনা।  চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারী স্বপন,পিতা-রব ভূইয়া, কামালসহ শাহাদাতের করাতকল দিয়ে বিল্লাল হোসেন( চেয়ারম্যানের ভাই) গাছগুলো কেটে নিয়ে যায়। সরকারি গাছ কাটার বিষয়ে ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন'র ভাই বিল্লাল হোসেন'র ভয়ে স্থানীয়রা  তার মোবাইল নাম্বার ও অবস্থান সম্পর্কে কোনও তথ্য দিতে রাজি হননি বিধায় তার  বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বলেন, গাছগুলো কাটার জন্য চেয়ারম্যানের ভাই বিল্লাল হোসনের পক্ষ হয়ে আমি আবেদন করেছিলাম। পরে শুনেছি কে বা কারা গাছ ২টি কেটে নিয়েগেছে। এভাবে সরকারি গাছ যারা কেটে নিয়েগেছে আমি তাদের শাস্তির দাবি করি। সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, গাছগুলো আমার কাছের লোকগুলোই কেটেছে,বিল্লাল হোসেন আমার ভাই।

 এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। #

 

No comments found


News Card Generator