সন্ত্রাসী হামলার শিকার এমসি কলেজ শিক্ষার্থীর পাশে এমসি কলেজ ছাত্রদল।..

ছাইম ইবনে আব্বাস, সিলেট।  avatar   
ছাইম ইবনে আব্বাস, সিলেট।
সন্ত্রাসী হামলার শিকার এমসি কলেজ শিক্ষার্থীর পাশে এমসি কলেজ ছাত্রদল।..
সন্ত্রাসী হামলার শিকার এমসি কলেজ শিক্ষার্থীর পাশে এমসি কলেজ ছাত্রদল।..
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ (এমসি) কলেজ–এর শিক্ষার্থী নাসিম আহমেদের পাশে দাঁড়িয়েছে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল..

সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হওয়ার পর ভুক্তভোগী এই শিক্ষার্থীকে আইনি সহায়তাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেছে সংগঠনটির নেতাকর্মীরা।জানা যায়, সম্প্রতি একদল দুর্বৃত্তের হামলা ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থী নাসিম আহমেদ। ঘটনার পরপরই এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা তার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে তাদের সহায়তায় ভুক্তভোগী শিক্ষার্থী শাহপরাণ থানা–এ একটি মামলা দায়ের করেন।
এসময় উপস্থিত ছিলেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজীব হোসাইন, সাধারণ শিক্ষার্থী জুনেদুর রহমান জুনেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে তারা সবসময় সোচ্চার থাকবেন। ক্যাম্পাসে সন্ত্রাস, ছিনতাই ও যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থীদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তারা।
এদিকে ঘটনাটি ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সাধারণ শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের আহ্বানও জানান তারা।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
No comments found


News Card Generator