ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার (২০ এপ্রিল) দুপুরে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন। ঘোষিত তালিকায় সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ জেবা আমিন খানসহ মোট কয়েক ডজন নেত্রী স্থান পেয়েছেন।
এছাড়াও মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানাও মনোনয়ন পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।
তালিকা প্রকাশের পর দলীয় অঙ্গনসহ রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, সংসদে নারীর অংশগ্রহণ আরও জোরদার করতেই এই মনোনয়ন দেওয়া হয়েছে।



















