সজিনা চারা রোপণের উদ্বোধন 

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
****



ঠাকুরগাঁও সংবাদদাতা ।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিশেষ কর্মসূচির আওতায় বসতবাড়ির আশপাশ ও রাস্তার ধারে সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার খুনিয়াদিঘী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সজিনা একটি পুষ্টিকর ও অর্থনৈতিকভাবে লাভজনক গাছ। স্বল্প খরচে এবং সহজ পদ্ধতিতে এর চাষ করা সম্ভব। বসতবাড়ির আশপাশে সজিনা গাছ লাগালে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও করা সম্ভব। তিনি আরও বলেন, কৃষকদের উদ্বুদ্ধ করতে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দুইমাস উপজেলার বিভিন্ন ব্লকে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
এ সময় স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা- কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Ingen kommentarer fundet


News Card Generator