সীতাকুণ্ডে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, বক্তব্যে ভোটের আহ্বান
মোহাম্মদ জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী।
সীতাকুণ্ড উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. তাহের, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ আশরাফ, পৌর শিবিরের সাবেক নেতা রায়হান কমিশনার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজবাহুল আলম রাসেল, উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি শওকত আলী, জেলা অফিস সম্পাদক তানভীরুল ইসলাম এবং উত্তর জেলা ছাত্র শিবির নেতা মাঈনউদ্দিন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহিদুল হক চৌধুরীসহ জেলা ও উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার সিদ্দিকী চৌধুরী বলেন, জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আদর্শভিত্তিক সরকার গঠনে সহযোগিতা করার আহ্বান জানান।



















