সীতাকুণ্ডে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সীতাকুণ্ডে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
সীতাকুণ্ডে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
সীতাকুণ্ডে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
আঞ্চলিক ভাষায় পড়ুন:

সীতাকুণ্ডে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

এম জামশেদ আলম
সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কংগ্রেসের আয়োজন করা হয়।

‘কৃষিই সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, পার্টনার ফিল্ড স্কুলের সদস্য, কৃষি উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ, ভেটেরিনারি সার্জন তপন চন্দ্র বর্মন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা সমবায় কর্মকর্তা মাঞ্জুমান আরা বেগম, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কামাল কদর, সদস্য সচিব মো. মোরছালিন এবং পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহমেদ ছলুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন। একই সঙ্গে কৃষি বিভাগের কর্মকর্তারা আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের বিভিন্ন কৌশল উপস্থাপন করেন।

বক্তারা বলেন, কৃষিকে টেকসই, লাভজনক ও প্রযুক্তিনির্ভর করতে আধুনিক কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কংগ্রেস শেষে অংশগ্রহণকারীরা পার্টনার প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা কৃষি অফিস জানায়, কংগ্রেসে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Keine Kommentare gefunden


News Card Generator