সীতাকুণ্ডে মহাসড়ক দুর্ঘটনা: কাভার ভ্যানচালক নিহত
এম জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার ভ্যানে অপর একটি কাভার ভ্যানের ধাক্কায় রাজু জমাদ্দার (৩৬) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম ঘোড়ামারা এলাকার জোড়ামতল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট ১১-৮৬৯২ নম্বরের একটি কাভার ভ্যান যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে ব্রিজের পাশে দাঁড়িয়ে যায়। গাড়িটির চালক রাজু জমাদ্দার ত্রুটি শনাক্ত ও মেরামতের জন্য গাড়ির নিচে প্রবেশ করেন।
এ সময় ফেনী-ট ১১-০১২৫ নম্বরের একটি কাভার ভ্যান দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির নিচে থাকা রাজু জমাদ্দার গুরুতরভাবে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রাজু জমাদ্দারের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর এলাকায়। তিনি বিল্লাল জমাদ্দারের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত দুটি কাভার ভ্যান জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুন
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
৳১০,০০০
কোনো রিভিউ নেই
চুইঝাল গাছের চারা
৳১৩০
৫.০ (১ রিভিউ)
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
৳১০০
কোনো রিভিউ নেই
টেবিল ঘড়ি
৳৩,০০০
কোনো রিভিউ নেই
Galaxy TAB A11+
৳২৭,৫০০
কোনো রিভিউ নেই
Galaxy Tab A11
৳১৬,৫০০
কোনো রিভিউ নেই
Casio Youth World Time AE-1...
৳৫,৫০০
কোনো রিভিউ নেই
Xiaomi OiDiRe Multifunction...
৳৪,৮৯০
কোনো রিভিউ নেই
Rose Design 8 pcs King Size...
৳১,৬৯০
কোনো রিভিউ নেই
Unstitched 3 Piece Embroide...
৳২,৪৮০
কোনো রিভিউ নেই
সম্পর্কিত খবরসমূহ (Related News)
সম্পর্কিত ভিডিও (Related Videos)
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট