সীতাকুণ্ড উপকূলে অজ্ঞাত যুবকের অর্ধগলিতে মরদেহ

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সীতাকুণ্ড উপকূলে অজ্ঞাত যুবকের অর্ধগলিতে মরদেহ
সীতাকুণ্ড উপকূলে অজ্ঞাত যুবকের অর্ধগলিতে মরদেহ
সীতাকুণ্ড উপকূলে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ
সীতাকুণ্ড উপকূলে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ
 
এম জামশেদ আলম, 
সীতাকুণ্ড প্রতিনিধি:
 
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার সাগর উপকূল থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কুমিরা নৌ থানা পুলিশ।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জোড়আমতলের পশ্চিম পাশের উপকূলীয় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারের পানিতে ভেসে আসা একটি অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা গাউছিয়া কমিটিকে খবর দেন। পরে কমিটির একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
গাউছিয়া কমিটির দায়িত্বশীল মো. নাছির উদ্দীন বলেন, “বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের মাধ্যমে একটি মরদেহ ভেসে আসার খবর পাই। পরে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি চার থেকে পাঁচ দিন আগের মরদেহ।”
কুমিরা নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “জোড়আমতলের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি অজ্ঞাত মরদেহ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গাউছিয়া কমিটির সহযোগিতায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
Walang nakitang komento


News Card Generator