সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১২..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১২..
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১২..
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১২

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১২

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৫৮) পার্শ্ব সড়ক থেকে মহাসড়কে উঠা একটি মাইক্রোবাসকে (চট্ট মেট্রো-চ-১১-৬০০৩) পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৬০৪০) দুর্ঘটনাকবলিত বাসটিকে এড়ানোর চেষ্টা করলে একটি সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।

দুর্ঘটনায় নিহত জরিয়া বেগম (৫৫) বারবকুণ্ডের মিয়াজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জহুরুল আলমের স্ত্রী। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও অন্তত আটজন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের ওই অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন বার আউলিয়া হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। তবে আহতদের পূর্ণাঙ্গ পরিচয় এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।

Keine Kommentare gefunden


News Card Generator