জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উথুরা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উথুরা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল..
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উথুরা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল..
আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১নং উথুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সোমবার (১ জুন) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, গোলজার হোসেন ও উছমান গনি মল্লিক মাখন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হক বকুল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াদ পাঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উথুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী কমান্ডার।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উথুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator