সীতাকুণ্ডে AKS Steel এ সংঘবদ্ধ লুটচেষ্টা মামলায় এজাহারনামীয় ১জনসহ ৭ আসামি গ্রেপ্তার..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সীতাকুণ্ডে AKS Steel এ সংঘবদ্ধ লুটচেষ্টা মামলায় এজাহারনামীয় ১জনসহ ৭ আসামি গ্রেপ্তার..
সীতাকুণ্ডে AKS Steel এ সংঘবদ্ধ লুটচেষ্টা মামলায় এজাহারনামীয় ১জনসহ ৭ আসামি গ্রেপ্তার..
সীতাকুণ্ডে AKS Steel এ সংঘবদ্ধ লুটচেষ্টা মামলায় এজাহারনামীয় ১জনসহ ৭ আসামি গ্রেপ্তার..
সীতাকুণ্ডে AKS Steel এ সংঘবদ্ধ লুটচেষ্টা মামলায় এজাহারনামীয় ১জনসহ ৭ আসামি গ্রেপ্তার
 
মোহাম্মদ জামশেদ আলম, 
সীতাকুণ্ড প্রতিনিধি:
 
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটাস্থ আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড-এ লুট‌চেস্টা, হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১ জনসহ মোট ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মিল কর্তৃপক্ষ মামলা দায়ের করার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলা ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ত ৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. জামাল (৩৮)
২. রমজান আলী ওর‌ফে মান্না ওরফে মুন্না (২৮)
৩. মো. রনি (২০)
৪. মো. এছহাক ওরফে ইসহাক (৪৮)
৫. আরশাদুর রহমান ওরফে মিজান (২০)
৬. মো. আলাউদ্দিন (৪৮)
৭. মো. খোকন (৩০)
তারা সবাই সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের রোববার১মার্চ আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে। এ ঘটনায় জড়িত অন্যান‌্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
Nema komentara

News Card Generator