সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন চট্টগ্রাম ..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন চট্টগ্রাম ..

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন চট্টগ্রাম 

মোহাম্মদ জামশেদ আলম
সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার মান্যবর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (০৭ মার্চ) দুপুরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সেবা নিতে আসা রোগীদের সাথেও কথা বলে তাদের চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
সিভিল সার্জন হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং রোগীদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

No comments found


News Card Generator