সীতাকুণ্ড প্রেসক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা মহরম আলীর স্মৃতিচারণ..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
বীর মুক্তিযোদ্ধা মহরম আলীর স্মৃতিচারণ

সীতাকুণ্ড প্রেসক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা মহরম আলীর স্মৃতিচারণ

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মহরম আলী। তিনি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক আবুল খায়ের।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক দিদারুল হোসেন টুটুল, নির্দেশ বড়ুয়া, কামরুল ইসলাম দুলু, অ্যাডভোকেট নাছির উদ্দীন এবং এম. জামশেদ আলমসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

No comments found


News Card Generator