সীতাকুণ্ড কেন্দ্রীয় ঈদের জামাতে আসলাম চৌধুরী এমপি, চাঁদাবাজ-সন্ত্রাসীদের সতর্কবার্তা..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
সীতাকুণ্ড কেন্দ্রীয় ঈদের জামাতে আসলাম চৌধুরী এমপি, চাঁদাবাজ-সন্ত্রাসীদের সতর্কবার্তা..

সীতাকুণ্ড কেন্দ্রীয় ঈদের জামাতে আসলাম চৌধুরী এমপি, চাঁদাবাজ-সন্ত্রাসীদের সতর্কবার্তা

এম জামশেদ আলম
সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড হাই স্কুল মাঠে অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন লায়ন আসলাম চৌধুরী এমপি। পবিত্র ঈদের নামাজ আদায় শেষে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, সীতাকুণ্ডের সকল রাজনৈতিক দলের সমর্থকরা একই পরিবারের সদস্য। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে একসাথে কাজ করে সীতাকুণ্ডকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা প্রয়োজন।
এসময় তিনি নিজের দলের নেতাকর্মীদের প্রতিও কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, সীতাকুণ্ডে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা জুলুমবাজি সহ্য করা হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। তার কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে বলেন, এখনই এসব কর্মকাণ্ড বন্ধ না করলে আগামী ঈদে লাখো মানুষের সামনে তাদের নাম প্রকাশ করা হবে।
তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপ্রিয় ও উন্নত সীতাকুণ্ড গড়ে তোলার আহ্বান জানান।
ঈদের জামাতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ওসি মোঃ মহিনুল ইসলাম, বিএনপি নেতা ডা. কমল কদর, জাকির হোসেন, মোঃ মোরছালিন, ইউছুফ নিজামী, জহুরুল আলম জহুর, ছালে আহমদ সলু, জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহিদুল হক চৌধুরীসহ বিএনপি-জামায়াত ও অন্যান্য দলের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় লক্ষাধিক মুসল্লী ঈদের এই কেন্দ্রীয় জামাতে অংশগ্রহণ করেন।

No comments found


News Card Generator