সিরাজগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা
সিরাজগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬”।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মাধ্যমে মঙ্গলবার (১৯ মে) থেকে এ মেলার কার্যক্রম শুরু হয়। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন, সিরাজগঞ্জের আয়োজনে এবং উপজেলা ভূমি অফিস, সিরাজগঞ্জ সদরের বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস, সিরাজগঞ্জ সদর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়।

পরে সকাল ১১টায় শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক বিশেষ সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছা: নুর নাহার বেগম। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সেবাপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম জানান, ভূমি সেবা কার্যক্রমকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক মেলায় তুলে ধরা হচ্ছে। পাশাপাশি নাগরিকরা সরাসরি বিভিন্ন ভূমিসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Walang nakitang komento


News Card Generator