জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (২৫ জুন) উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম, শিশুদের পুষ্টি উন্নয়ন, ভিটামিন ‘এ’ এর গুরুত্ব এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম। সভার সমন্বয়কারী (কোয়াডিনেটর) হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনোয়ার হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মোঃ মোস্তাফিজুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শিশুদের সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত দিনে লক্ষ্যমাত্রাভুক্ত সকল শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার জন্য অভিভাবকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়নে উপজেলা পর্যায়ে সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।