সিরাজগঞ্জে ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা’র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।..

সিরাজগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা’র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারবৃন্দ, ডিআইও-১ ও ডিআইও-২ (ডিএসবি)সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সঙ্গে কাটানো স্মৃতিময় সময়ের কথা স্মরণ করেন। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মাহবুবুর রহমান পিপিএম-সেবা সিরাজগঞ্জ জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সততা, দক্ষতা ও মানবিক আচরণ জেলা পুলিশের মধ্যে প্রশংসিত ছিল।

No comments found


News Card Generator