close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জ-২ আসনে ধানের শীষের পক্ষে মির্জা মোস্তফা জামানের গণসংযোগ..

Juwel Hossain avatar   
Juwel Hossain
****

সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে গণসংযোগ করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শহরের এস এস রোড বাজার স্টেশনে ধানের শীষ প্রতীকের পক্ষে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে মির্জা মোস্তফা জামান বলেন, “৫ই আগস্টের আন্দোলন ছিল সাধারণ মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটি চক্র এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, কিন্তু সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। সেই ত্যাগের মূল প্রত্যাশা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচন এবং নিরপেক্ষ সরকার গঠন। কোনো ষড়যন্ত্রই শহীদদের এই প্রত্যাশা থামাতে পারবে না। সকল ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি পরিবার প্রস্তুত রয়েছে।”

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “কিছু রাজনৈতিক সংগঠন, বিশেষ করে জামায়াতে ইসলাম স্বাধীনতার বিরোধিতা করেছে এবং ২০২৪ সালের আন্দোলনকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। সিরাজগঞ্জ জেলা বিএনপি এসব অপচেষ্টা কখনোই সফল হতে দেবে না। কোনো ষড়যন্ত্রই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে ঠেকাতে পারবে না।”

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু ও শফিউল আলম ডলার, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভূঁইয়া কর্নেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Inga kommentarer hittades


News Card Generator