শ্রীমঙ্গলে গাঁজাসহ চুনারুঘাটের 'দুশন্ড' গ্রেফতার

Satyajit Das avatar   
Satyajit Das
শ্রীমঙ্গলে গাঁজাসহ চুনারুঘাটের 'দুশন্ড' গ্রেফতার
শ্রীমঙ্গলে গাঁজাসহ চুনারুঘাটের 'দুশন্ড' গ্রেফতার
শ্রীমঙ্গল থানার এসআই হারুনুর রশিদ ও এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুশন্ড ভৌমিজ (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি ..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থানার এসআই হারুনুর রশিদ ও এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুশন্ড ভৌমিজ (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

দুশন্ড ভৌমিজ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগান এলাকার বাসিন্দা। তার পিতা গোবিন্দ ভৌমিজ এবং মাতা সাধনা ভৌমিজ।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator