শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক..

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক..
শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক..
ছবি: সংগৃহীত

****

শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক

 শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শ্যামনগর থানা পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে আহরণ নিষিদ্ধ ৫০ বস্তা শামুক/ঝিনুক মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৪টায় আটক করা হয়।  

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সুত্রে প্রকাশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে শ্যামনগর থানা পুলিশ ও বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ অফিসের কর্মকর্তাবৃন্দ অভিযান পরিচালনা করে আহরিত নিষিদ্ধ প্রায় ৫০ বস্তা যা আনুমানিক ২২৫০ কেজি শামুক/ঝিনুক জব্দ করা হয়।  

বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা ফজলুল হক  বলেন প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, শামুকগুলো কক্সবাজারে নুর আলম নামীয় এক ব্যক্তির নিকট পাঠানোর উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল। এ কাজে শ্যামনগর উপজেলার মোঃ হানজালা নামীয় ব্যক্তি পার্সেল প্রেরণের ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন বন্যপ্রাণী(সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ এর তফসিল ১(গ)   তালিকাভুক্ত ধরা, পরিবহন, বাণিজ্য নিষিদ্ধ  শামুক/ ঝিনুক গুলি জব্দ করা হয় এবং এ  ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জানা যায় আটককৃত শামুক/ঝিনুক গুলি বনবিভাগের হেফাজতে রয়েছে।  
 
উল্লেখ্য ইতিপূর্বে বনবিভাগ কর্তৃক কয়েকবার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ এলাকা থেকে পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় শামুক/ঝিনুক আটক করা হয়। 

ছবি- শ্যামনগরে বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে আটককৃত শামুক/ঝিনুক।  

 

No comments found


News Card Generator