শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে  বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের প্রথম নির্বাচনী জনসভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় শ্..

শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে  বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের প্রথম নির্বাচনী জনসভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়।  ।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মজিদ, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যক্ষ গোলাম বারী, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যক্ষ ফজলুল হক ।এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাহমুদুল ফিরোজ বাবুল, এবি পার্টির উপজেলা সভাপতি আবিদ হোসেন রকি, মুহাদ্দিস মোস্তফা কামাল, খেলাফত মজলিস (মামুনুল হক) সহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ। 

প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম তার বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ঘোষিত কর্মসূচি তুলে ধরে বলেন, দেশ গঠনের সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। একটি স্মার্ট সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে ।তিনি বলেন, ব্যবসাবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে।জনসভা শেষে গাজী নজরুল ইসলামের নেতৃত্বে গণমিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও জনসভায় অংশগ্রহণ করেন।

ছবি- শ্যামনগরে  বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাতক্ষীরা-৪ এর প্রাথী গাজী নজরুল ইসলাম।

 

No comments found


News Card Generator