শ্যামনগরে গনমাধ্যমকমীদের সাথে নব যোগদানকৃত নিবার্হী অফিসারের মতবিনিময়
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলায় নব যোগদানকৃত নিবার্হী অফিসার দেদারুল ইসলাম গনমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নব যোগদানকৃত নিবার্হী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সভাপতি সহকারী অধ্যাপক সামিউল আযম মনির, উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি গাজী আল ইমরান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরিজ, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন,সুন্দরবন প্রেসক্লাবে সভাপতি মোঃ বেলাল হোসেন প্রমুখ।
এসময় উপজেলা বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যের শুরুতে জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের মাগফিরাত কামনা করে বলেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উপজেলা এটি। তাই শ্যামনগর কে সুন্দর করে গড়ে তুলতে হলে আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য।
ছবি- শ্যামনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন নবযোগদানকৃত উপজেলা নিবাহী অফিসার দেদারুল ইসলাম।



















