শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

 শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী খোলপেটুয়া নদীর তীরে শুক্রবার(৮মে) গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করা হয়।

ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে নায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে, জীবাশ্মমুক্ত ভবিষ্যৎ গড়ি এক সাথে এ স্লোগানকে সামনে নিয়ে স্ট্রাইক চলাকালিন সময়ে বক্তব্য রাখেন ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর আশিকুর রহমান, সাবেক কো-অর্ডিনেটর ইমাম হোসেন, সদস্য শামীম হোসেন, মুন্তাকিমুল ইসলাম রুহানি,দৈনিক পত্রদূতের উপকূলীয় প্রতিনিধি আঃ হালিম প্রমুখ।  বক্তারা বক্তব্যে বলেন ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এখনই কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোতে হবে। এছাড়া সবুজ পৃথিবীর দাবী করেন।  

এছাড়া  শ্যামনগর উপজেলায় শরুব ইয়ুথ টিম ও সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করে।  

ছবি- শ্যামনগরে ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ।  

 

نظری یافت نشد


News Card Generator