শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচী পালন করা হয়।
  উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্তরে প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের  সভাপতিত্বে সাংবাদিক হত্যা, মিথ্যা মামলা, হয়রানী সহ সকল নির্যাতন বন্ধ করার দাবীতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আবু কওসার, প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি  এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি  আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বেলাল হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর কাদের সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 ছবি- শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

 

لم يتم العثور على تعليقات


News Card Generator