শ্যামনগরে বিপুল পরিমাণে মাদকদ্রব্য সহ আটক ১

Ranajit Barman avatar   
Ranajit Barman
কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে রবিবার (১২ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী এলাকায় বিপুল পরিমাণ ফেন্সিডিল ও বিদেশী বিয়ারসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে।..

শ্যামনগরে বিপুল পরিমাণে মাদকদ্রব্য সহ আটক ১

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে রবিবার (১২ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী এলাকায় বিপুল পরিমাণ ফেন্সিডিল ও বিদেশী বিয়ারসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে।

আটকৃত ব্যক্তি হলেন জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের  মোঃ মিজানুর রহমান(৪২)।

কোস্ট গার্ড সুত্রে প্রকাশ,গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী সকাল ৯টায় শ্যামনগর থানাধীন সাহেবখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ফেন্সিডিল ১৪৮ বোতল এবং বিদেশী বিয়ার ২৪ পিস অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা। এসময় মাদক পরিবহন কৃত ওই মাদককারবারীকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এবিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, কোস্ট গার্ডের অভিযানে আটককৃতকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।

ছবিঃ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমানে মাদক সহ আটক মাদক পরিবহনকারী ।

Aucun commentaire trouvé


News Card Generator