close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।..

শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

  শনিবার (৩১ জানুয়ারী)  সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সাতক্ষীরা  মিজ আফরোজা আখতার।
 
বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন-১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বিপিএম , সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন। 

ছবি- শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সাতক্ষীরা  মিজ আফরোজা আখতার।

 

No comments found


News Card Generator