শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী  ও জাতীয় প্রবাসী দিবস পালিত..

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী  ও জাতীয় প্রবাসী দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার  শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতি বার (১৮ ডিসেম্বর) শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে
উপজেলা নির্বাহী অফিসার সামসুজ্জাহান কনক এর সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলওয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন,  শ্যামনগর থানার 
এস আই বিপ্লব হোসেন প্রমুখ।  

ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী  ও জাতীয় প্রবাসী দিবসের  র‍্যালী

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator