শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম)।  
জানা যায় মঙ্গলবার(২৮ এপ্রিল)জেলা পুলিশ সুপার শ্যামনগর থানায় পৌঁছালে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন।  

পুলিশ সুপার পরিদর্শনকালে থানার বিভিন্ন শেরেস্তার দাপ্তরিক রেজিস্টার তদারকি করেন এবং সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।  

থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজিদ ইসলাম,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান সহ থানা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।  

ছবি- শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।  

 

Keine Kommentare gefunden


News Card Generator