শিবগঞ্জ  সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করল ৫৩ বিজিবি..

Md Rony Rojob avatar   
Md Rony Rojob
শিবগঞ্জ  সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করল ৫৩ বিজিবি..
শিবগঞ্জ  সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করল ৫৩ বিজিবি..
(নিজস্ব  প্রতিবেদক):


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  সীমান্তে  (৫৩ বিজিবি)ব্যাটালিয়ন এর পৃথক ২টি অভিযানে মনোহরপুর বিওপি কর্তৃক শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম হতে মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ১২ :৫০ ঘটিকা হতে ভোর ৫:১০ মিনিট পর্যন্ত  ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং রঘুনাথপুর বিওপি কর্তৃক দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম হতে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা। জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।  চলতি মে মাসে ৫৩ বিজিবি ১৪৫ বোতল ভারতীয় মদ, ৫১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৯৭ বোতল নেশাজতীয় ফেয়ারডিল সিরাপ, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে, যার আনুমানিক বাজার মূল্য ৪,৮৬,০০০/- (চার লক্ষ ছিয়াশি হাজার) টাকা। 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যেকোন চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator