স্বাধীনতা দিবস উপলক্ষে ভালুকা বিএনপির আলোচনা সভা ও মিলাদ মাহফিল..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান এক বার্তায় দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপি ভালুকা উপজেলা, পৌর শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টায় ভালুকা বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর।

আয়োজকরা জানান, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা, শহীদদের স্মরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান এক বার্তায় দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Geen reacties gevonden


News Card Generator